উখিয়ায় গভীর রাতেও থামেনি পাহাড় কাটা ডাম্পারযোগে বালি ও কাঠ পাচারের অভিযোগ
Thursday, May 07, 2026
কক্সটিভির উখিয়ার প্রতিবেদক ::
উখিয়া বন রেঞ্জের সদর বনবিটের জারাইলতলী ও থাইংখালী বনবিটের আওতাধীন চাকমাপাড়া এলাকায় গভীর রাতেও পাহাড় কেটে বালি পাচার ও সামাজিক বনায়নের গাছ নিধনের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১১টা ১৪ মিনিটের দিকে অন্তত ১২টি অবৈধ ডাম্পার বালি ও কাঠ পরিবহনে নিয়োজিত ছিল। অভিযোগ রয়েছে, পাহাড় কেটে বালিযুক্ত মাটি পরিবহন এবং বনাঞ্চলের গাছ কেটে কাঠ পাচার করা হচ্ছে।
স্থানীয়দের দাবি, অবৈধ এসব কর্মকাণ্ড বন প্রশাসনের কিছু অসাধু ব্যক্তির যোগসাজশে চলছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট বন বিভাগের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসী দ্রুত অভিযান চালিয়ে পাহাড় কাটা ও বন ধ্বংস বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।



