উখিয়ার বালুখালীতে ব্যাগে লুকানো ৫০ হাজার ইয়াবা উদ্ধার..

উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী মরাগাছতলায় র‌্যাব-১৫ এর অভিযানে ফেলে যাওয়া একটি ব্যাগ থেকে উদ্ধার হয়েছে ৫০ হাজার পিস ইয়াবা। সাথে পরিত্যক্ত একটি সিএনজিও জব্দ করা হয়েছে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা অন্ধকারে গা ঢাকা দেয়। পরে তল্লাশিতে বেরিয়ে আসে ২৫০ প্যাকেটে সাজানো এই বিশাল চালান।