বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় মহেশখালীর দুই যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম-বাঁশখালী মহাসড়কে সিএনজি মিনিট্রাক মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মহেশখালীর দুই যুবকের মৃত্যু হয়েছে। নিহত'রা হলেন উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের বাসিন্দা নোমান মোহাম্মদ ইলাহি (৩৪) ও শাপলাপুর ইউনিয়নের বাসিন্দা বীর মুহাম্মদ বাহাদুর (২৮)। রবিবার (১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে বাঁশখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মনছুরিয়া বাজারের উজ্জ্ব পাশে গরুর বাজারসংলগ্ন এলাকায় এই মর্মান্তিক ঘটে।