এক রেলপথে যুক্ত হচ্ছে সৌদি, কুয়েত ও কাতারসহ ৬ দেশ

কক্সটিভি আন্তর্জাতিক:: আগামী ২০৩০ সালের মধ্যে এক রেলপথে যুক্ত হচ্ছে সৌদি, কুয়েত ও কাতারসহ মধ্যপ্রাচ্যের ৬ দেশ। গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) রেলওয়ে প্রকল্পের আওতায় এই ৬ দেশের মধ্যে স্থাপন হতে যাচ্ছে প্রায় ২ হাজার ১১৭ কিলোমিটার দীর্ঘ এক রেল নেটওয়ার্ক। উপসাগরীয় দেশগুলোর পরিবহন ও যোগাযোগ মন্ত্রীদের সাম্প্রতিক বৈঠকে প্রকল্পটির অগ্রগতি ত্বরান্বিত করার ওপর জোর দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, গালফ রেলওয়ে শুধু একটি পরিবহন প্রকল্প নয়; এটি উপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক, বাণিজ্যিক ও লজিস্টিক সংযোগের যুগের সূচনা করবে।