উখিয়ায় নিখোঁজ শিশু নুসাইবা, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

কক্সবাজারের উখিয়া উপজেলা-এর রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া মাঝের পাড়ার বাসিন্দা শাহজাহান সওদাগরের মেয়ে নুসাইবা শুক্রবার দুপুর থেকে নিখোঁজ রয়েছে বলে পরিবার জানিয়েছে। পরিবারের সদস্যরা জানান, শুক্রবার দুপুরের পর থেকে নুসাইবাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। নিখোঁজ নুসাইবার পরিবারের পক্ষ থেকে সমাজের সকলের কাছে তার সন্ধান পেতে সহযোগিতা কামনা করা হয়েছে। কোনো সহৃদয় ব্যক্তি যদি নুসাইবার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন বা তার সন্ধান পেয়ে থাকেন, তাহলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ নম্বর: ০১৮৯০-৪৪০৯৬৮ পরিবারের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি বেশি বেশি শেয়ার করলে মেয়েটিকে দ্রুত খুঁজে পেতে সহায়তা হবে। পরিবারের সদস্যরা নুসাইবার নিরাপদে ফিরে আসার জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।