অবশেষে বিলুপ্ত হচ্ছে র‌্যাব, আসছে (পিপিএফ)

কক্সটিভি প্রতিবেদক:: ------ এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করতে যাচ্ছে সরকার। গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ নানা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বিবেচনায় নিয়ে নেওয়া হয়েছে এমন নীতিগত সিদ্ধান্ত। তবে এর বদলে ‘পিপলস প্রটেকশন ফোর্সেস (পিপিএফ)’ নামে পুলিশের নতুন বিশেষায়িত বাহিনী গঠন করা হবে। এ ব্যাপারে একটি আইনের খসড়া চূড়ান্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে আইন মন্ত্রণালয়ের ভেটিং (প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা) হয়েছে। এটি অনুমোদনের জন্য শিগগির মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে। সরকারের নীতিনির্ধারণী সূত্রে জানা গেছে এসব তথ্য।