উখিয়ার কোটবাজারে ৭ বস্তা সারসহ সিএনজি জব্দ, আটক ২
Sunday, June 28, 2026
নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের উখিয়ার কোটবাজার স্টেশনে ৭ বস্তা সার বহনকারী একটি সিএনজি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় চালকসহ দুইজনকে আটক করা হয়েছে।
রবিবার (২৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কোটবাজার স্টেশনে ডিজিটাল হাসপাতালের সামনে স্থানীয় জনতা সারবোঝাই একটি সিএনজি আটক করে উখিয়া থানায় খবর দেয়। পরে উখিয়া থানার এসআই উনুমং মারমা সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে সিএনজিটি জব্দ করেন এবং আটক দুইজনকে থানায় নিয়ে যান।
পুলিশ সূত্রে জানা গেছে, জব্দকৃত সিএনজিটির রেজিস্ট্রেশন নম্বর কক্সবাজার থ-১১-৭০৭৬। এ সময় সিএনজি থেকে ৭ (সাত) বস্তা সার উদ্ধার করা হয়। তবে আটক দুইজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বর্তমানে উদ্ধারকৃত সার, জব্দকৃত সিএনজি এবং আটক দুই ব্যক্তি উখিয়া থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ জানিয়েছে, আটককৃতদের পরিচয় যাচাই এবং সার পরিবহনের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



