বিশ্বকাপের গ্রুপ পর্বেই ৩২ রেকর্ড, একাই ৮টির মালিক মেসি
Monday, June 29, 2026
বিশ্বকাপের গ্রুপ পর্বেই ৩২ রেকর্ড, একাই ৮টির মালিক মেসি
এবারের ৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপে ম্যাচের সংখ্যাও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। ফলে গ্রুপ পর্ব শেষ হতেই তৈরি হয়েছে একাধিক নতুন রেকর্ড। এবার গ্রুপ পর্বে মোট ২১৫টি গোল হয়েছে, যা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ। পাশাপাশি স্টেডিয়ামে দর্শক উপস্থিতিও আগের সব আসরের রেকর্ড ছাড়িয়ে গেছে।
ব্যক্তিগত অর্জনের দিক থেকেও সবার ওপরে রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। সম্ভবত ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে নামা এই তারকা গ্রুপ পর্বেই নিজের নামের পাশে আরও কয়েকটি অনন্য কীর্তি যোগ করেছেন।
বর্তমানে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি গোল (১৯টি), সবচেয়ে বেশি ম্যাচ (২৯টি), সবচেয়ে বেশি জয় (১৯টি) এবং সবচেয়ে বেশি সময় মাঠে থাকা (২,৪৯০ মিনিট)—সব কটি রেকর্ডই এখন মেসির দখলে। গ্রুপ পর্ব শেষে বিশ্বকাপের রেকর্ড বইয়ে সবচেয়ে উজ্জ্বল নামও তাই আর্জেন্টাইন অধিনায়কেরই।



