দক্ষ রেফারি তৈরীর লক্ষ্যে কক্সবাজারে ৫ দিনব্যাপী ফুটবল রেফারীজ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

কক্সটিভি প্রতিবেদক : কক্সবাজারে ৫ দিনব্যাপী ফুটবল রেফারীজ প্রশিক্ষণ কোর্স-২০২৬ এর শুভ উদ্বোধন হয়েছে। শনিবার সকাল ১১টায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এই প্রশিক্ষণের আয়োজন করে। কক্সবাজার রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল কাশেম কুতুবীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এবং জেলা প্রশাসক মোঃ আবদুল মান্নান। এছাড়া জেলা রেফারীজ এসোসিয়েশনের সভাপতি, পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক শাহিদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) দেবদূত মজুমদার, বাফুফের রেফারীজ কমিটির ডেপুটি চেয়ারম্যান সুজিত কুমার ব্যানার্জি, রেফারীজ কমিটির সদস্য আব্দুল হান্নান মিরন, জেলা ক্রীড়া অফিসার আলাউদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ জসিম উদ্দিন, এডভোকেট জসিম উদ্দিন, অনুপ বড়ুয়া অপু, আবছার উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক হারুন অর রশিদ বক্তব্য রাখেন। এসময় ক্রীড়া সংগঠক আলীরেজা তসলীম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ পরিষদের সদস্য সুবীর বড়ুয়া ভুলু, আব্দুল মজিদ খান, সিরাজুল হক, ফরিদুল আলম, আবছার, মাসুম ও বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশন (বিএসপিএ'র) সাধারণ সম্পাদক আহসান সুমনসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সে, শারীরিক ফিটনসে, ফ্লেগ প্রশিক্ষণ, ফুটবল খেলা পরিচালনার ক্ষেত্রে একজন দক্ষ রেফারি তৈরী করার জন্য যে সমস্ত প্রশিক্ষণ প্রয়োজন উক্ত প্রশিক্ষণে সবকিছুর গুরুত্ব দেয়া হবে। প্রশিক্ষণ কোর্সে ৩ জন নারীসহ ১০ উপজেলার ৫৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণে অংশ নেয়া সব প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হবে মর্মে জানিয়েছেন ফুটবল রেফারীজ এসোসিয়েশন কক্সবাজারের সাধারণ সম্পাদক আবুল কাশেম কুতুবী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফুটবল রেফারীজ এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ফরহাদুজ্জামান।