রামু সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে জমজমাট নাচ-গান
Sunday, June 14, 2026
কক্সটিভি প্রতিবেদক::
কক্সবাজারের রামু সরকারি কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নাচ, গান ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস। শিক্ষার্থী, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয় এ বিদায় অনুষ্ঠান।
অনুষ্ঠানে পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়ে বক্তারা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নাচ, গান ও বিভিন্ন পরিবেশনায় অনুষ্ঠানে উপস্থিত সবাই আনন্দ উপভোগ করেন।
বিদায় অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের স্মৃতিময় শিক্ষা জীবনের নানা অনুভূতি প্রকাশ করেন এবং কলেজের শিক্ষক-শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


