কক্সবাজারের ইনানী সমুদ্রে গোসলে নেমে পর্যটক নিখোঁজ
Saturday, June 27, 2026
আহসান সুমন, কক্সবাজার :
কক্সবাজারের ইনানী সমুদ্রে গোসলে নেমে এক পর্যটক নিখোঁজ হয়ে গেছে। তাকে উদ্ধার কাজ শুরু করেছে স্থানীয় জেলে, বিচকর্মী ও ট্যুরিস্ট পুলিশ। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে ইনানীস্থ পালংকি পয়েন্ট সমুদ্রসৈকত এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ পর্যটক মোহাম্মদ সায়েম। তিনি চট্টগ্রামের হাটহাজারী এলাকার মোহাম্মদ ইকবালের ছেলে।
প্রশাসন জানায়, উখিয়ার ইনানী রয়েল টিউলিপ হোটেলের দক্ষিণ দিকে, পালংকি রেস্তোরা সংলগ্ন সমুদ্র সৈকত এলাকায় কয়েকজন পর্যটক গোসলে নামে। হঠাৎ বড় ঢেউ এসে স্রোতের টানে ভেসে যায় সায়েম। পরে অন্য পর্যটকরা উপকূলে এসে বিচকর্মী ও ট্যুরিস্ট পুলিশকে অবহিত করে। ঘটনার পর স্থানীয় বিচকর্মী ও ট্যুরিস্ট পুলিশ নিখোঁজ পর্যটকদের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে উদ্ধার কার্যক্রম চালাতে ফায়ার সার্ভিস ও লাইফগার্ড কর্মীদের জানানো হয়েছে।
প্রসঙ্গত: ইনানী সমুদ্রসৈকতে পর্যটকরা গোসলে নামলেও সেখানে সমুদ্রস্নানে নিরাপত্তায় লাইফ গার্ডসেবা না থাকায় প্রায় সময় এ ধরনের দুর্ঘটনা ঘটে।



