উখিয়ায় ব্রাজিল সমর্থকদের জমায়েত, ১০ জুন কোটবাজারে শোডাউনের ঘোষণা

আর.জে রাফি :: উখিয়ার কোটবাজার, মরিচ্যা, সোনারপাড়া ও ইনানী এলাকার ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে আগামী ১০ জুন একটি শোডাউনের আয়োজন করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্রাজিল জাতীয় ফুটবল দলের সমর্থকদের একত্রিত করতে এ শোডাউনের আয়োজন করা হয়েছে। এতে কোটবাজার, মরিচ্যা, সোনারপাড়া ও ইনানীসহ আশপাশের এলাকার সমর্থকদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। শোডাউনটি আগামী ১০ জুন বিকেল ২টা ৩০ মিনিটে কোটবাজার স্টেশন এলাকায় অনুষ্ঠিত হবে। আয়োজকরা সকল ব্রাজিল সমর্থককে নির্ধারিত সময়ের আগেই উপস্থিত থেকে আয়োজন সফল করার অনুরোধ জানিয়েছেন।