আর্জেন্টিনা ম্যাচ নিয়ে অবশেষে মুখ খুললেন সালাহ

কক্সটিভি স্পোর্টস ডেস্ক:: মিসরের অধিনায়ক মোহাম্মদ সালাহর ছবি তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে নেওয়া বিশ্বকাপের নাটকীয় ম্যাচ শেষে রেফারিং বিতর্ক থামছেই না। মিসরের অধিনায়ক মোহাম্মদ সালাহ সরাসরি কঠোর ভাষায় সমালোচনা না করলেও ইঙ্গিতপূর্ণ মন্তব্যে প্রশ্ন তুলেছেন ম্যাচ পরিচালনা নিয়ে। আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে মঙ্গলবার (৭ জুলাই) ৩-২ ব্যবধানে হারের পর সালাহ বলেন, ‘কী ঘটেছে তা সবাই দেখেছে। আমি এটা নিয়ে বেশি কথা বলতে চাই না।এগুলো নিয়ে যত কম কথা বলব, তত ভালো। কারণ, এসব নিয়ে কথা বলে বড় অঙ্কের জরিমানা গুনতে চাই না।’ ম্যাচে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘিরে তৈরি হয় বিতর্ক। বিশেষ করে শেষ মুহূর্তে সালাহকে বক্সের ভেতর ফাউল করা হলেও পেনাল্টি না দেওয়ার অভিযোগ উঠে। বিষয়টি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে পর্যালোচনা করা হয়নি বলেও অভিযোগ রয়েছে। এছাড়া মিসরের একটি গোল ভিএআর চেকের পর বাতিল করা হয়, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় বলে মনে করছেন অনেকে। হতাশার মধ্যেও সতর্ক ছিলেন সালাহ। তিনি বলেন, ‘ফলাফল আল্লাহর ইচ্ছা এবং দলের পারফরম্যান্স নিয়েও আমি সন্তুষ্ট। কঠিন এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই আমরা।’