ব্রাজিল–নরওয়ে ম্যাচ ঘিরে ‘মেগা প্রেডিকশন চ্যালেঞ্জ’, বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কার
Saturday, July 04, 2026
শফিউল শাহীন, কক্সটিভি::
আগামী ৬ জুলাই ২০২৬ অনুষ্ঠিতব্য ব্রাজিল বনাম নরওয়ে ফুটবল ম্যাচকে ঘিরে আয়োজন করা হয়েছে ‘মেগা প্রেডিকশন চ্যালেঞ্জ’। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ম্যাচের সঠিক স্কোর প্রেডিকশন করে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ দেওয়া হয়েছে।
আয়োজক নুরুল আমিনের ঘোষণা অনুযায়ী, ৬ জুলাই রাত ২টা পর্যন্ত, অর্থাৎ খেলা শুরু হওয়ার আগ পর্যন্ত অংশগ্রহণ করা যাবে। সঠিক স্কোর প্রেডিকশনকারীদের মধ্য থেকে ৩ জন লাকি উইনার নির্বাচন করে পুরস্কৃত করা হবে। আর ৩ জনের বেশি প্রতিযোগী সঠিক প্রেডিকশন করলে লাকি ড্র-এর মাধ্যমে চূড়ান্ত ৩ জন বিজয়ী নির্ধারণ করা হবে।
প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদের নির্ধারিত ফেসবুক পোস্টের কমেন্টে নিজেদের স্কোর প্রেডিকশন লিখতে হবে। পাশাপাশি আয়োজকদের উল্লেখিত ফেসবুক পেজগুলো ফলো করতে হবে এবং পোস্টটি শেয়ার করে একই প্রেডিকশন ক্যাপশনে যুক্ত করতে হবে।
আয়োজক নুরুল আমিন আরও জানিয়েছেন, একজন অংশগ্রহণকারী শুধুমাত্র একটি প্রেডিকশন জমা দিতে পারবেন। এডিট করা কমেন্ট গ্রহণযোগ্য হবে না এবং বিজয়ীদের নাম পরবর্তীতে ফেসবুকের মাধ্যমে ঘোষণা করা হবে। এ বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানানো হয়েছে।
প্রতিযোগিতার পুরস্কার স্পন্সর করছে উখিয়ার স্বনামধন্য প্রতিষ্ঠান আমিন এন্টারপ্রাইজ (Amin Enterprise।) আয়োজকদের পক্ষ থেকে ফুটবলপ্রেমীদের নির্ধারিত সময়ের মধ্যে অংশ নিয়ে ভাগ্য পরীক্ষার আহ্বান জানানো হয়েছে।



