সাংবাদিক কন্যা শফিউল মুমতাজের চতুর্থ জন্মদিন উদযাপন

নিজস্ব প্রতিবেদক: জেলার প্রথম ভিডিও নিউজ পোর্টাল কক্সটিভি-এর বার্তা প্রধান সাংবাদিক শফিউল শাহীনের বড় মেয়ে শফিউল মুমতাজ তৃতীয় বছর অতিক্রম করে চতুর্থ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে পরিবারের সদস্যদের উদ্যোগে এক আন্তরিক পরিবেশে জন্মদিন উদযাপন করা হয়। এ সময় পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা আদরের মুমতাজের সুস্বাস্থ্য, সুন্দর ভবিষ্যৎ এবং দীর্ঘায়ু কামনা করেন। জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে তারা বলেন, শফিউল মুমতাজ যেন সুস্থ, সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে বেড়ে উঠতে পারে—এটাই সবার প্রত্যাশা। পরিবারের পক্ষ থেকে মুমতাজের জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।