কক্সবাজারে আড়াই লাখ পিস ইয়াবা, অস্ত্র ও গুলাবারুদ উদ্ধার করেছে বিজিবি

আহসান সুমন, কক্সবাজার : কক্সবাজার-মিয়ানমার সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা-অস্ত্র ও গুলাবারুদ উদ্ধার করেছে বিজিবি। সোমবার দুপুরে কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এস এম খাইরুল আলম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। বিজিবি হেড কোয়াটারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, মিয়ানমার থেকে একটি মাদকের চালান ঘুমধুমের নয়াপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে এমন সংবাদে অভিযান পরিচালনা করেন তারা। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা হাতে থাকা ব্যাগগুলো ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে তিনটি ব্যাগ তল্লাশি করে ২ লাখ ৪৬ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। তবে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা ইয়াবা, অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক। সট : লেফটেন্যান্ট কর্নেল এস এম খাইরুল আলম, অধিনায়ক, কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবি।