জামিনে মুক্তি পেলেন টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ

দুদকের মামলায় দন্ডপ্রাপ্ত সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ কারামুক্ত। ‍ কক্সটিভি প্রতিবেদক : জামিনে মুক্তি পেলেন টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ টোল ইজারার কাগজে টেম্পারিংয়ের অভিযোগ, অতিরিক্ত টোল আদায়ে বিপাকে তিন ইউনিয়নের ব্যবসায়ীরা সমিতিপাড়ার সুকান্ত হত্যা মামলার পলাতক আসামি আরাফাত গ্রেফতার কক্সবাজার থেকে ঢাকাগামী ট্রেনে পাথর নিক্ষেপ : যাত্রী আহত বালিয়াড়ীতে সড়ক নির্মান বন্ধে প্রধানমন্ত্রীর কাছে বাপার স্মারকলিপি চকরিয়ায় মিষ্টিতে “তেলাপোকা”, নানা অসংগতি : ৫ প্রতিষ্ঠানকে জরিমানা অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী মিয়ানমারে বৌদ্ধ বিহারে বিমান হামলায় নিহত ১৪ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত গত ১৭ বছর ধরে সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি, দেওয়া হলো গার্ড অব অনার টেকনাফে বিদ্যুৎ সরবরাহ বন্ধ : কখন চালু হবে? সন্ত্রাসী ও চাঁদাবাজদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর, ব্যর্থতায় কঠোর ব্যবস্থার হুশিয়ারি পেকুয়ায় এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ, থানায় জিডি হোম টপ নিউজ, টেকনাফ জামিনে মুক্তি পেলেন টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ জামিনে মুক্তি পেলেন টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ নিজস্ব প্রতিবেদক আপডেট সময় : ০৮:৪৭:১৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ অবৈধভাবে সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন কক্সবাজারের টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি জাফর আহমদ। ​এর আগে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালত তাঁকে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং আট কোটি টাকা জরিমানা প্রদান করেন। রায় ঘোষণার পর তাঁকে কারাগারে পাঠানো হয়েছিল। পরবর্তীতে বিচারিক আদালতের সেই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল ও জামিনের আবেদন করা হলে উচ্চ আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। জামিনের আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তিনি কারাগার থেকে মুক্তি পান। ​২০১৯ সালের ১ এপ্রিল দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৎকালীন উপসহকারী পরিচালক রিয়াজ উদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানায় মামলাটি করেন। তদন্ত শেষে ২০২৪ সালের ১৫ মে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয় এবং চলতি বছরের ৫ মে ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক রায় ঘোষণা করেন। ​দুদকের অভিযোগপত্রে উল্লেখ ছিল, জাফর আহমদের নামে ৪ কোটি ৯০ লাখ ৬৯ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া যায়, যার মধ্যে টেকনাফে জমি ও বিভিন্ন ব্যাংক হিসাবের জমা টাকা অন্তর্ভুক্ত। দুদক তদন্তে তাঁর মোট ৬ কোটি ৭৪ লাখ ৫৩ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পায়, যার বিপরীতে তাঁর গ্রহণযোগ্য আয় ছিল ২ কোটি ৪৭ লাখ ৯৫ হাজার টাকা। ​জাফর আহমদ ২০১৪ থেকে ২০১৯ সালের মে মাস পর্যন্ত টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং দ্বিতীয়বারের মতো ২০২৪ সালেও চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছিলেন