কক্সটিভির প্রধান সম্পাদক আহসান সুমনের জন্মদিনে কক্সটিভি পরিবারের শুভেচ্ছা
Sunday, August 30, 2026
আর.জে রাফি, কক্সটিভি ::
কক্সটিভির প্রধান সম্পাদক (Editor-in-Chief) ও কক্সবাজার জেলার প্রবীণ সাংবাদিক আহসান সুমনের জন্মদিন আজ। এ উপলক্ষে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে কক্সটিভি পরিবার।
আহসান সুমন দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলায় সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি SATV-এর সিনিয়র রিপোর্টার হিসাবে কক্সবাজার জেলা থেকে দায়িত্ব পালন করছেন। এছাড়া কক্সবাজার জেলার সর্বপ্রথম ভিডিও নিউজ পোর্টালের প্রধান সম্পাদক হিসেবে তিনি সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
তার জন্মদিনে কক্সটিভি পরিবারের পক্ষ থেকে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের সফলতা কামনা করা হয়েছে।



