উখিয়ায় টাইপালং দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা শাহ সুফি আলহাজ্ব আলীমুদ্দিন পীর সাহেবের ইন্তেকাল

শফিউল শাহীন:: কক্সবাজারের উখিয়া উপজেলার টাইপালং দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্ব শাহ সুফি আলহাজ্ব আলীমুদ্দিন পীর সাহেব ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রবিবার (৩০ আগস্ট) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার ইন্তেকালের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে তার অবদানের কথা স্মরণ করে শোক প্রকাশ করেছেন স্থানীয়রা। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার (৩১ আগস্ট) বিকেল ৫টায় মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজায় আত্মীয়-স্বজন, শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় মুসল্লি ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।