কক্সবাজারের রামুতে ২ কোটি টাকার ইয়াবাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক: রামুতে ৩০ বিজিবির অভিযানে ৬৮ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ মোবারক হোছাইন নামে এক যুবককে আটক করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেলে রামু চৌমুহনী মোড় এলাকায় পরিচালিত একটি বিশেষ অভিযানে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে মরিচ্যা যৌথ চেকপোস্টের টহলদল। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৪ লাখ টাকা। বিজিবি সূত্রে জানা যায়, বিজিবির রামু সেক্টরের অধীনস্থ ৩০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল ইমরুল মেহেদীর নির্দেশনায় এবং মেজর মোঃ অ রহমানের নেতৃত্বে মরিচ্যা যৌথ চেকপোস্টের একটি