উখিয়া উপজেলা ফুলের দোকান ও ইভেন্ট ম্যানেজমেন্ট মালিক সমিতির বার্ষিক মিলনমেলা ও প্রীতিভোজ সম্পন্ন

আর.জে রাফি, কক্সটিভি উখিয়া :: গত ১১ই আগস্ট বর্ণাঢ্য ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে উখিয়া উপজেলা ফুলের দোকান ও ইভেন্ট ম্যানেজমেন্ট মালিক সমিতির বার্ষিক মিলনমেলা ও প্রীতিভোজ স্থানীয় ৭১ কনভেনশন হলে অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উক্ত মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ফুলের দোকান ও ইভেন্ট ম্যানেজমেন্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমিতির সহ-সভাপতি মবিনুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তফা নুরী হীরা এবং সদস্য নুরুল হক। অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা ফুলের দোকান ও ইভেন্ট ম্যানেজমেন্ট মালিক সমিতির সভাপতি সৈয়দুল আলম, সিনিয়র সহ-সভাপতি জিয়াউল হক রিপন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল এবং সহ-সভাপতি মোহাম্মদ মামুন আরো উপস্থিত ছিলেন কামাল হোসেন কাজল, আব্দুল হান্নান, নুর মোহাম্মদ, আনোয়ারসহ সংগঠনের নেতৃবৃন্দ এবং সকল সদস্যবৃন্দ। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা পুষ্প ও শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি আমিনুল ইসলাম হিরু। বিশেষ সহযোগিতায় ছিলেন মালয়েশিয়া প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ রহিম উল্লাহ । অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ রাসেল (পালংখালী)। দিনব্যাপী পারস্পরিক কুশল বিনিময়, আলোচনা ও প্রীতিভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে চমৎকার এই আয়োজনের সমাপ্তি ঘটে।