টেকনাফে সড়কে মোটরসাইকেল-ডাম্পার সংঘর্ষে নিহত ২

টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলী এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকালে মোটরসাইকেল ও একটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলী এলাকায় একটি দ্রুতগতির ডাম্পারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে হলে তবে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন- উখিয়া উপজেলার পালংখালীর রুবেল এবং টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের আরমান। প্রত্যক্ষদর্শীরা জানান, ডাম্পারটি বেপরোয়া গতিতে চলছিল বলে অভিযোগ রয়েছে। দুর্ঘটনার পর এলাকায় আতঙ্ক ও শোকের পরিবেশ সৃষ্টি হয়। নিহতদের স্বজনদের কান্নায় হাসপাতাল ও তাদের নিজ নিজ এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।