উখিয়ায় টমটমের ধাক্কায় আহত আব্দুস সালাম মিস্ত্রির মৃত্যু

কক্সটিভি প্রতিবেদক::: কক্সবাজারের উখিয়ায় টমটমের ধাক্কায় গুরুতর আহত হয়ে চিকিৎসার জন্য চট্টগ্রাম নেওয়ার পথে আব্দুস সালাম মিস্ত্রি (মিস্ত্রি) নামে এক ব্যক্তি মারা গেছেন। নিহত আব্দুস সালাম মিস্ত্রি উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের তুতুরবিল এলাকার বাসিন্দা। তিনি নুর আহমদের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে পালং গার্ডেনের সামনে সড়ক পারাপারের সময় একটি টমটমের ধাক্কায় গুরুতর আহত হন আব্দুস সালাম মিস্ত্রি। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নেওয়ার পথে খুটাখালী এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তুতুরবিল এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।