চকরিয়ায় আবাসিক হোটেলে অভিযান, ৪ জন গ্রেফতার
Tuesday, August 25, 2026
চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৩ আগস্ট) চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে এবং চকরিয়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে বিশেষ অভিযানটি পরিচালিত হয়।
পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে পাওয়া সংবাদের ভিত্তিতে ওই আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এ সময় হোটেলের একটি কক্ষ থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ২ জন পুরুষ ও ২ জন নারীসহ মোট ৪ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিধি অনুযায়ী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।



