চকরিয়া পৌরসভার সাবেক মেয়র আলমগীর চৌধুরী পুলিশ হেফাজতে
Sunday, August 30, 2026
চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র আলমগীর চৌধুরীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
রোববার (৩০ আগস্ট) রাতে চকরিয়া পৌর শহরের সায়মা প্লাজা এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, একটি বিষয়কে কেন্দ্র করে তাকে আটক করে থানায় নেওয়া হয়েছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।
তবে তাকে আটকের কারণ এবং তার বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ রয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
এ বিষয়ে চকরিয়া থানা পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হলে তা পরবর্তীতে জানা যাবে।



