রামুতে চাকমা সম্প্রদায়ের দুই নওজোয়ানের ইসলাম গ্রহণ
Friday, August 21, 2026
রামু সংবাদদাতা::
কক্সবাজারের রামুতে চাকমা সম্প্রদায়ের এক যুবক পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। শুক্রবার (২১ আগস্ট) বাদে জুমা রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের পাঞ্জেগানা জামে মসজিদে হাফেজ মাওলানা ইয়াকুবের হাতে কালিমা পাঠ করে তিনি ইসলাম গ্রহণ করেন বলে জানা গেছে।
ইসলাম গ্রহণের পর ওই যুবককে মসজিদে উপস্থিত মুসল্লিরা অভিনন্দন জানান এবং তার নতুন জীবনের জন্য দোয়া করেন। এ সময় তিনি ইসলামের প্রতি বিশ্বাস স্থাপন করে পবিত্র কালিমা পাঠ করেন।
জানা গেছে, শুক্রবারের ঘটনায় শার্ট পরিহিত যুবকটি চাকমা সম্প্রদায় থেকে ইসলাম গ্রহণ করেছেন। একই স্থানে পাঞ্জাবি পরিহিত অপর যুবকও ইসলাম গ্রহণকারী। তবে তিনি প্রায় দুই বছর আগে কক্সবাজার খানকাহ মসজিদে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ইসলাম গ্রহণকারী দুই যুবকই বর্তমানে মুসলিম হিসেবে ধর্মীয় জীবনযাপন করছেন। শুক্রবার পাঞ্জেগানা জামে মসজিদে তাদের উপস্থিতি ও ইসলাম গ্রহণের বিষয়টি স্থানীয়দের মধ্যে আগ্রহের সৃষ্টি করে।
তবে ইসলাম গ্রহণকারী যুবকের নাম, বয়স ও ইসলাম গ্রহণের বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।



