উখিয়া থানা পুলিশের অভিযানে ৭ আসামি গ্রেপ্তার
Thursday, September 03, 2026
উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়া থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার ৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) উখিয়া থানা পুলিশ অভিযান পরিচালনা করে জিআর ওয়ারেন্টভুক্ত ২ জন, মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত ১ জন এবং নিয়মিত মামলার ৪ জন আসামিকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত আসামির ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড হয়েছে।
গ্রেপ্তারকৃত সর্বমোট ৭ জন আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
উখিয়া থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।



