সেন্টমার্টিনে যাবে না জাহাজ, টিকিট যারা কেটেছে তাদের কি হবে?



কক্সটিভি প্রতিবেদক:::

বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার-সেন্টমার্টিন নৌ-রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। 


জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান কক্সটিভিকে জানান, বৈরী আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়ার উন্নতি সাপেক্ষে জাহাজ চলাচল করবে। 


তবে বৃহস্পতিবার যে সকল পর্যটক সেন্টমার্টিন যাওয়ার জাহাজের টিকিট কিনেছেন তারা সকলেই আবহাওয়া পরিস্থিতি ভালো হলে সেই টিকিটেই সেন্টমার্টিন যেতে পারবে, যদি যেতে না পারে টিকিটের মূল্য ফেরত দেয়া হবে বলে জানান জাহাজ মালিকদের সংগঠন স্কোয়াবের সাধারণ সম্পাদক বাহাদুর হোসাইন। এ ছাড়া সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকদের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে ফিরিয়ে আনা হবে বলে তিনি জানান।


ঘূর্নীঝড় "আকভান"এর প্রভাবে উত্তাল থাকায় জাহাজ চলাচল বন্ধ করা হয়েছে বলে জানা গেছে। কক্সবাজার সমুদ্র বন্দরকে ২ নং সংকেত নামিয়ে ৩নং সংকেত দেখাতে বলা হয়েছে। এমন পরিস্থিতিতে সাগরে সব ধরনে নৌ যান কে নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া দপ্তর। 


এবছর কক্সবাজার-সেন্টমার্টিন রুটে চলাচল করছে ৫ টি পযটকবাহী জাহাজ।