উখিয়ায় পুলিশের অভিযানে ১৬ আসামি গ্রেপ্তার
Monday, September 28, 2026
আর জে রাফি, উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ায় বিভিন্ন মামলায় অভিযান চালিয়ে ১৬ জন আসামিকে গ্রেপ্তার করেছে উখিয়া থানা পুলিশ। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) উখিয়া থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে জিআর ওয়ারেন্টের আসামি ১ জন, সিআর ওয়ারেন্টের আসামি ১ জন, নিয়মিত মামলার আসামি ৪ জন এবং পূর্বের মামলার ৩ জন আসামি রয়েছেন।
এছাড়া মোবাইল কোর্টের সাজা পরোয়ানায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৪ জনকে তিন মাস করে এবং ২ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এদিকে, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ১৬ জনকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।



