কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ শরীফা নামের ছাত্রী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার সরকারি কলেজের নারী হোস্টেল থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ শরীফা নামের এক ছাত্রীকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর থানা পুলিশ। রবিবার রাত সাড়ে ৮ টার দিকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় দোলনচাঁপা মহিলা হোস্টেলে অভিযান চালিয়ে শরীফা নামের শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়। অভিযানে মহিলা পুলিশ সদস্যরা অংশ নেয়। আটক শরীফা কক্সবাজার সরকারি কলেজের গনিত তৃতীয় বর্ষের ছাত্রী। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, আটককৃতের বিরুদ্ধে সংশ্লীষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।