এসএসসি ২০২৬ ব্যাচের কলেজ ভর্তি আবেদন শুরু, কোটবাজারে আসিকুল ইসলামের দোকানে মিলছে অনলাইন সেবা

আর.জে রাফি কক্সটিভি উখিয়া :: এসএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের কলেজে ভর্তির অনলাইন আবেদন শুরু হয়েছে আজ ২ সেপ্টেম্বর থেকে। এ উপলক্ষে কক্সবাজারের উখিয়া উপজেলার কোটবাজার এলাকার শিক্ষার্থীদের জন্য সহজে অনলাইন আবেদন করার সুযোগ তৈরি হয়েছে। কোটবাজারের জমজম মার্কেটের মসজিদ গেটের সামনে অবস্থিত আসিকুল ইসলামের দোকানে কলেজে ভর্তির অনলাইন আবেদনসহ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় অনলাইন সেবা প্রদান করা হচ্ছে। এছাড়াও শিক্ষার্থীদের জন্য এনআইডি কার্ডের আবেদন, জন্মনিবন্ধন সংক্রান্ত বিভিন্ন আবেদন ও অন্যান্য অনলাইনভিত্তিক সেবাও পাওয়া যাচ্ছে সেখানে। কলেজে ভর্তির আবেদন নিয়ে যাতে শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে না হয়, সেজন্য দ্রুত ও নির্ভুলভাবে প্রয়োজনীয় সেবা নেওয়ার সুযোগ রয়েছে বলে জানানো হয়েছে। এসএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থী ও অভিভাবকরা প্রয়োজনীয় অনলাইন সেবা নিতে কোটবাজারের জমজম মার্কেট, মসজিদ গেটের সামনে অবস্থিত আসিকুল ইসলামের দোকানে যোগাযোগ করতে পারেন।