উখিয়ায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিচ্ছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

আর.জে রাফি, কক্সটিভি উখিয়া :: এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, উখিয়া থানা শাখা। আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার দুপুর ২টায় কক্সবাজারের উখিয়া উপজেলার কোর্টবাজারস্থ আইএবি মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, উখিয়া উপজেলায় অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা এ সংবর্ধনায় অংশ নিতে পারবেন। আয়োজনের মাধ্যমে কৃতী শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি ও তাদের উৎসাহিত করাই মূল লক্ষ্য। সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে। রেজিস্ট্রেশনের জন্য আয়োজকদের দেওয়া অনলাইন ফরমে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। আয়োজকরা বলেন, শিক্ষার্থীদের মেধা ও কৃতিত্বকে উৎসাহিত করার পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে তাদের অনুপ্রাণিত করতেই এ আয়োজন। কৃতী শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক ও সংশ্লিষ্টদেরও অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। অনুষ্ঠানের তথ্য: 📅 তারিখ: ১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার 🕑 সময়: দুপুর ২টা 📍 স্থান: আইএবি মিলনায়তন, কোর্টবাজার, উখিয়া 🎓 আয়োজনে: ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, উখিয়া থানা শাখা রেজিস্ট্রেশন: আয়োজকদের প্রকাশিত অনলাইন রেজিস্ট্রেশন ফরমের মাধ্যমে।