উখিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
Saturday, September 12, 2026
আর.জে রাফি, কক্সটিভি উখিয়া ;:
কক্সবাজারের উখিয়ায় এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উখিয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা অংশ নেন।
১২ অক্টোবর ২০২৬ তারিখে উখিয়া উপজেলা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উখিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল ফযল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কক্সবাজার জেলা ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আবুয়ালী আনসারী। এছাড়া অনুষ্ঠানে সাবেক জেলা সভাপতি শফিউল আলম খন্দকার, জাহাঙ্গীর আলম, রিদুয়ানুল হক ও জিসানসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উখিয়া উপজেলা শাখার সভাপতি আল-মুবিন ছোটন।
বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক ও আয়োজকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।



