উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ ও দায়িত্ব হস্তান্তর
Thursday, September 10, 2026
উখিয়া প্রতিনিধি:
উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল ফজল।
অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বলেন, সাংবাদিকতা শুধু সংবাদ পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ নয়; সত্য, ন্যায় ও জনস্বার্থের পক্ষে দায়িত্বশীল ভূমিকা রাখাও সাংবাদিকদের অন্যতম দায়িত্ব। উখিয়ার মানুষের কথা তুলে ধরতে এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা গণমাধ্যমে তুলে ধরতে প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
এ সময় নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির অন্যান্য কর্মকর্তারা শপথ গ্রহণ করেন এবং বিদায়ী কমিটির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।



