উখিয়ার শহীদ এ.টি.এম জাফর আলম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি চলছে

আর.জে রাফি, কক্সটিভি উখিয়া :: কক্সবাজারের উখিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শহীদ এ.টি.এম জাফর আলম কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ছাত্র-ছাত্রী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় অনুমোদিত ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাঠদানের অনুমতিপ্রাপ্ত এই কলেজটিতে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। ডিজিটাল বাংলাদেশ ও আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে সংগতি রেখে এবার কলেজ কার্যালয়ের পাশাপাশি অনলাইনেও আবেদনের বিশেষ সুযোগ রাখা হয়েছে। কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান, নিয়মিত পাক্ষিক ও মাসিক পরীক্ষা, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য বিশেষ তদারকি এবং ইংরেজি ও আইসিটি বিষয়ের ওপর এখানে বাড়তি গুরুত্ব দেওয়া হয়। কোটবাজারের উত্তর পাশে হলদিয়াপালং ইউনিয়নের ক্লাস পাড়ায় নিজস্ব ক্যাম্পাসে অবস্থিত এই কলেজে ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরাসরি যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।