কক্সবাজার শহরে দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা
Thursday, September 03, 2026
নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের দুটি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এসময় ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে লিংক রোড ও সুগন্ধা এলাকার ২ টি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।



