চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে EQu Challenge 2026-এ তৃতীয় কক্সবাজারের শিহাব
Monday, October 05, 2026
কক্সবাজার প্রতিনিধি:
চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে Youth Ending Hunger কর্তৃক আয়োজিত EQu Challenge 2026 প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন কক্সবাজারের শিক্ষার্থী মোঃ সাইফুল ইসলাম শিহাব।
তিনি কক্সবাজার সিটি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিএসসি (২য় বর্ষের) শিক্ষার্থী।
চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিএসসি (৪র্থ বর্ষের) শিক্ষার্থী মোছাঃ মেহুরূন্নেছা আক্তার সুবর্ণা এবং দ্বিতীয় স্থান অর্জন করেন একই বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের শিক্ষার্থী জান্নাতুল ইশরাত ইলা।
প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনের মাধ্যমে কক্সবাজারের শিক্ষার্থী হিসেবে শিহাবের এই সাফল্য তাঁর সহপাঠী, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দ ও উৎসাহ সৃষ্টি করেছে।
নিজের এই অর্জন সম্পর্কে শিহাব বলেন, “আলহামদুলিল্লাহ। এই অর্জন আমার জন্য অত্যন্ত আনন্দের ও অনুপ্রেরণার। ভবিষ্যতে আরও ভালো কিছু করার জন্য এটি আমাকে অনুপ্রাণিত করবে।”



