কক্সটিভি প্রতিবেদক:::
যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে রামু সেনানিবাসে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১০ পদাতিক ডিভিশনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন সংসদীয় আসনের সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর ফরিদ, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালীসহ জেলার বিভিন্ন পর্যায়ের সিনিয়র রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনদের অংশগ্রহণে রামু সেনানিবাসের আয়োজনটি এক মিলনমেলায় পরিণত হয়েছে।



