নিজস্ব প্রতিবেদক::
কার্নিভালের নামে ঝাউ বাগান ধ্বংসের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে কক্সবাজারের ৫ টি সংগঠন। সংগঠনগুলো হচ্ছে বাপা কক্সবাজার, আমরা কক্সবাজারবাসী, কক্সবাজার সোসাইটি, নদী পরিব্রাজক দল,ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটি, ইয়েস।
আগামী ১৮ নভেম্বর, সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ নিয়ে সোমবার রাতে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল। তিনি বলেন কক্সবাজারের সম্পদ ঝাউবাগান, এটা রক্ষায় সকলকে একযোগে কাজ করতে হবে।
সভায় বাপা কক্সবাজারের সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম, কক্সবাজার সৌসাইটির সভাপতি কমরেড গিয়াসউদ্দিন, আমরা কক্সবাজার বাসী সংগঠনের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটি, ইয়েস এর সাধারণ সম্পাদক সাংবাদিক ইব্রাহিম খলিল মামুন, জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক এম. জসিম উদ্দিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সভায় বুধবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে কার্নিভালের নামে ঝাউবাগান ধ্বংসের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ আয়েজনের সিদ্ধান্ত হয়।



