উখিয়ার মদিনাতুল উলুম নূরানী মাদ্রাসায় সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও বনভোজন অনুষ্ঠিত

 


উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বটগাছতলা মদিনাতুল উলুম নূরানী মাদ্রাসায় বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠান চলে।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রবীণ মুরব্বি ইসলাম সওদাগরের সন্তান রফিক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আবুল ফজল।

অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হাফেজ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার মোহাম্মদ হাশেম ও মাওলানা আবুল কালাম। এছাড়াও বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে মাদ্রাসার সহকারী শিক্ষক নুরুল আমিন, শিক্ষিকা শাহেদা ও রোজিনা আক্তারসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে স্লেট, চক, ডাস্টারসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী পুরস্কার হিসেবে বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে বনভোজন উপলক্ষে উপস্থিত সকলের মাঝে বিরিয়ানি পরিবেশন করা হয়