উখিয়া টেকনাফের সাবেক এমপি বদির ছেলে-ভাইসহ আটক ৪



কক্সটিভি প্রতিবেদক::

বুধবার (২৫ নভেম্বর) ভোররাতে নগরের একটি অভিজাত হোটেল থেকে তাদের আটক করা হয়।


স্টার নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম।


পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সদর দপ্তরের তথ্য ও নির্দেশনার ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে নগরের জল্লারপাড় এলাকায় অবস্থিত গ্র্যান্ড প্যালেস হোটেলটি ঘিরে রাখে পুলিশ। আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে প্রায় পাঁচ ঘণ্টা সময় লাগে। পরে বুধবার ভোর ৫টার দিকে তাদের আটক করে এসএমপির কোতোয়ালি থানায় নেওয়া হয়।


তারা কেন সিলেটে অবস্থান করছিলেন এবং কোন মামলায় তাদের আটক করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। আটক চারজনকে কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে বলে জানিয়েছেন উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।