উখিয়ায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন শারমিন সুলতানা

কক্সটিভি প্রতিবেদক:: উখিয়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৪০তম ব্যাচের কর্মকর্তা জনাব শারমিন সুলতানা। রোববার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় নবাগত সহকারী কমিশনার (ভূমি)কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার রিফাত আসমা। দায়িত্ব গ্রহণকালে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নবাগত কর্মকর্তার দক্ষ নেতৃত্বে উখিয়া উপজেলার ভূমি প্রশাসন ও জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হবে।