উখিয়ার সেলিম মেম্বারের বাড়িতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কক্সটিভি প্রতিবেদক:: উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার সেলিম কায়সারের বাড়িতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার নিজ বাড়িতে তাঁর মরহুম পিতার ইসালে সওয়াবের উদ্দেশ্যে এ আয়োজন করা হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ইফতারের আগে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। উপস্থিত মুসল্লিরা মরহুমের আত্মার শান্তি কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন। আয়োজক মেম্বার সেলিম কায়সার উপস্থিত সবার কাছে তাঁর মরহুম পিতার জন্য দোয়া কামনা করেন এবং ইফতার মাহফিলে অংশগ্রহণ করায় সকলকে ধন্যবাদ জানান।