স্মৃতির আড্ডাখানা’য় ফিরে দেখা শৈশব—উখিয়ায় প্রাক্তনদের মিলনমেলা

দের হাজার শিক্ষার্থীর জন্য কফি ও ভোজ উখিয়ায় ঈদ পুনর্মিলনীতে ব্যতিক্রমী উদ্যোগ
কক্সটিভি প্রতিবেদক:: উখিয়ার ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়-এ প্রাক্তন ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পুরো প্রাঙ্গণ পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়। দীর্ঘদিন পর সহপাঠীদের সঙ্গে দেখা হওয়ায় অনেকেই আবেগঘন স্মৃতিচারণে মেতে ওঠেন। এ আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল বিদ্যালয়ের ২০০৪ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী সোহেল চৌধুরীর সৌজন্যে নির্মিত ব্যতিক্রমধর্মী “কফি হাউজ”। “স্মৃতির আড্ডাখানা” নামের এই কফি হাউজে সারাদিন চলে আড্ডা, গল্প আর স্মৃতিচারণ। আয়োজকরা কক্সটিভিকে জানিয়েছে, এই কফি হাউজ থেকে প্রায় দের হাজার ছাত্র-ছাত্রী কফি খেয়েছেন, যা অনুষ্ঠানে এক ভিন্নমাত্রা যোগ করে। অনুষ্ঠানের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল গুণীজন সম্মাননা প্রদান। এ সময় অত্রবিদ্যালয় ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা কৃতি ব্যক্তিদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। বক্তারা বিদ্যালয়ের অতীত ঐতিহ্য, বর্তমান সাফল্য এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন। এছাড়াও, অনুষ্ঠানে জনপ্রিয় আগামীর রত্না পালং ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সোহেল চৌধুরী উক্ত অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে অর্থ সহায়তা প্রদান করেন, এবং উপস্থিত অতিথি ও শিক্ষার্থীদেরকে দুপুরের খাবার ব্যবস্থা করে দিয়েছেন যা থেকে উপস্থিত সকলের প্রশংসা অর্জন করে। সব মিলিয়ে, ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানটি প্রাক্তন ছাত্র-ছাত্রীদের জন্য এক স্মরণীয় আয়োজন হিসেবে বিবেচিত হয়েছে। আয়োজকরা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।