শুভ নববর্ষ-১৪৩৩, নতুন আশায় জেগে উঠুক প্রতিটি প্রাণ...

বিশেষ প্রতিবেদক : বাংলা নববর্ষ-১৪৩৩ উপলক্ষে জনপ্রিয় মাল্টিমিডিয়া চ্যানেল ও অনলাইন নিউজ পোর্টাল ‘কক্সটিভি’র প্রধান সম্পাদক সিনিয়র সাংবাদিক আহসান সুমন দেশবাসীসহ সকল পাঠক, বিজ্ঞাপন দাতা, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্টদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, নতুন সূর্যের আলোয় ভরে উঠুক প্রতিটি সকাল এবং নতুন আশায় জেগে উঠুক প্রতিটি প্রাণ। পুরনো সব দুঃখ, ক্লান্তি ও গ্লানি পেছনে ফেলে নতুন দিনের অঙ্গীকারে এগিয়ে যাক সবাই—সুখ, সমৃদ্ধি ও সম্ভাবনার পথে। তিনি আরও বলেন, বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্য ও শেকড়ের সঙ্গে গভীর বন্ধনের প্রতীক। এই উৎসব হৃদয়ের বন্ধনকে আরও দৃঢ় করার এক অনন্য উপলক্ষ। পরিবার, প্রিয়জন ও আপনজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেয়ার মধ্য দিয়ে উৎসবের তাৎপর্য আরও বৃদ্ধি পায়। শেষ বার্তায় সবার সুখী, সমৃদ্ধ জীবন ও নতুন বছরের শুভ কামনা করেন তিনি।