এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য শুভকামনা জানালেন সোহেল চৌধুরী
Monday, April 20, 2026
কক্সটিভি প্রতিবেদক::
আজ থেকে শুরু হওয়া এসএসসি ও দাখিল পরীক্ষাকে সামনে রেখে সকল পরীক্ষার্থীর জন্য আন্তরিক শুভকামনা ও দোয়া জানিয়েছেন সমাজসেবক ও রত্নাপালং ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সোহেল চৌধুরী।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পরীক্ষা শুধু মেধার যাচাই নয়, বরং ধৈর্য, আত্মবিশ্বাস ও পরিশ্রমেরও পরীক্ষা। আমি বিশ্বাস করি আমাদের শিক্ষার্থীরা সঠিক প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করছে এবং তারা ভালো ফলাফল অর্জন করবে।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের প্রতি আমার আহ্বান—কোনো ধরনের ভয় বা উদ্বেগ না নিয়ে আত্মবিশ্বাসের সাথে পরীক্ষা দাও। নিজের সর্বোচ্চ চেষ্টা করলেই সফলতা আসবেই।”
এ সময় তিনি সকল পরীক্ষার্থীর সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং অভিভাবক ও শিক্ষকদের প্রতি অনুরোধ জানান, যেন তারা পরীক্ষার্থীদের মানসিকভাবে সহযোগিতা করেন।
শেষে তিনি বলেন, “তোমরাই আগামী দিনের বাংলাদেশের কর্ণধার। তোমাদের সাফল্যই আমাদের গর্ব।”



