উখিয়ায় কমিউনিটি স্বাস্থ্যসেবা উন্নয়নে যৌথ কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত
Friday, May 01, 2026
আর.জে রাফি, কক্সটিভি প্রতিবেদনক ::
উখিয়ায় কমিউনিটি স্বাস্থ্যসেবার মান ও প্রাপ্যতা বাড়াতে যৌথ কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে দুই দিনব্যাপী ইন্টারফেস ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ ও ৩০ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে চাইল্ড সেফটি নেট প্রজেক্ট, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এ সভার আয়োজন করে।
সভায় কমিউনিটি ক্লিনিকভিত্তিক সেবা উন্নয়নে সিভিএ (Citizen Voice and Action) পদ্ধতির মাধ্যমে কমিউনিটির সদস্য ও সেবাদাতারা অংশ নেন। তারা বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে যৌথভাবে সমাধানের পথ নির্ধারণ করেন।
আয়োজকরা জানান, ইতোমধ্যে ৪টি কমিউনিটি ক্লিনিকে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে, যা তৃণমূল পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলছে। সভায় অংশগ্রহণকারী অংশীজনরা সমন্বিত উদ্যোগের মাধ্যমে টেকসই ও জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।



