জাগরণ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
Saturday, May 23, 2026
কক্সটিভি প্রতিবেদক::
উখিয়ার কোটবাজারে জাগরণ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) রত্নাপালং ইউনিয়নের কোটবাজারস্থ সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জাগরণ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এডভোকেট অনিল কান্তি বড়ুয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা সমবায় অফিসার আবুল কালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সেলিম কায়সার, কক্সটিভির বার্তা প্রধান শফিউল শাহীন, উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক ও অডিট অফিসার শ্যামল বড়ুয়া, সাবেক সভাপতি মনোরঞ্জন বড়ুয়া, সাবেক সম্পাদক অরুণ কুমার বড়ুয়া ও রাজীব নন্দীসহ আরও অনেকে।
অনুষ্ঠানে সোসাইটির সম্পাদক পলাশ বড়ুয়ার সঞ্চালনায় সংগঠনের বিগত বছরের কার্যক্রম, আয়-ব্যয়ের হিসাব এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।
বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে সমাজের আর্থসামাজিক উন্নয়ন সম্ভব। জাগরণ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি দীর্ঘদিন ধরে সদস্যদের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
সভায় সংগঠনের সদস্যবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষদিকে সদস্যদের মাঝে সৌহার্দ্যপূর্ণ আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।




