জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারীর সহধর্মিণীর ইন্তেকাল

কক্সটিভি প্রতিবেদক::: কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারীর সহধর্মিণী মৃত্যুবরন করেছেন। রবিবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, ১ পুত্র ও ৪ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। প্রায় ১০ ঘণ্টা আগে নূর আহামদ আনোয়ারীর ফেসবুক পেজে অ্যাডমিনের পক্ষ থেকে দেওয়া একটি পোস্টে জানানো হয়েছিল যে,তাঁর স্ত্রী গুরুতর অসুস্থ অবস্থায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। সেই সময় অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারী তাঁর স্ত্রীর দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থাতেই রাত সাড়ে বারোটার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাঁর এই আকস্মিক মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিভিন্ন মহল ও শুভাকাঙ্ক্ষীরা।