মাতামুহুরী নদীতে ডুবে সাংবাদিক পুত্রের মৃত্যু, শোকে স্তব্ধ চকরিয়া

শফিউল শাহীন কক্সটিভি:: কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে ডুবে মো. নুরে ইলাইহি নাদিম (১৩) নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) নিহত নাদিম স্থানীয় সাংবাদিক অলি উল্লাহ রনির আদরের সন্তান এবং চকরিয়া কোরক বিদ্যাপীঠের শিক্ষার্থী বলে জানা গেছে। শুক্রবার নদীতে গোসল করতে গিয়ে অসাবধানতাবশত পানিতে তলিয়ে যায় নাদিম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে পরিবার সূত্রে জানা গেছে। এ ঘটনায় পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সন্তানের নিথর দেহ দেখে বাবার আহাজারি উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে। স্থানীয়রা জানান, নাদিম অত্যন্ত ভদ্র ও মেধাবী শিক্ষার্থী ছিল। তার অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোক বিরাজ করছে। বিভিন্ন সামাজিক, সাংবাদিক ও শিক্ষাঙ্গনের ব্যক্তিরা শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আল্লাহ যেন মরহুম নাদিমকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দেন—এমন দোয়া করেছেন সবাই।